পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে গোপনে ১ লাখ ৩০ হাজার ডলার দেয়ার তথ্য আড়াল করতে ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন ট্রাম্প। এ ঘটনায় ফৌজদারি অপরাধের ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি।
বৃহস্পতিবার আদালতের এই শুনানিতে প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত থাকবেন না বলেই ধারণা করা হচ্ছে। শুরু থেকেই কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করে আসা ট্রাম্প এই রায় উল্টে দেয়ার আশায় অঙ্গরাজ্য ও ফেডারেল আদালতের দ্বারস্থ হয়েছেন।
বর্তমানে ট্রাম্পের বিরুদ্ধে চলমান কোনো ফৌজদারি মামলার বিচারকাজ নেই। তবে লেখিকা ই জিন ক্যারলের করা মানহানির মামলা এবং নিউ ইয়র্কের দেওয়ানি জালিয়াতি মামলার রায়ের বিরুদ্ধেও আপিল চালিয়ে যাচ্ছেন তিনি।
এছাড়া অভিবাসন নীতি, নির্বাহী আদেশ এবং ফেডারেল পর্যায়ে নিয়োগসংক্রান্ত বেশ কয়েকটি ফেডারেল মামলারও মোকাবিলা করছে তার প্রশাসন।
—আল জাজিরার প্রতিবেদন অবলম্বনে





