
বিচার বিভাগে ৮২টি স্থায়ী লিগ্যাল এইড পদ সৃজন, গেজেট প্রকাশ
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে আইনগত সহায়তা কার্যক্রম শক্তিশালী করতে রাজস্ব খাতে স্থায়ীভাবে ৮২টি নতুন লিগ্যাল এইড পদ সৃজন করেছে সরকার।

সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত
তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে। একইসঙ্গে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ১৬ জুন নির্ধারণ করেছেন আদালত।

শপথের সুযোগ চেয়ে আসলাম ও সারোয়ারের আবেদন নথিভুক্ত
ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরীর আবেদন নথিভুক্ত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে বিএনপি নেতা সারোয়ার আলমের আপিল আবেদনও নথিভুক্ত করা হয়েছে।

১০ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০ মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার মুক্তিতে আপাতত কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

দুদকের পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতির জামিন বহাল
জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যাসহ দুদকের করা পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

এক যুগেও শেষ হয়নি নারায়ণগঞ্জের ৭ খুনের মামলার রায়
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনার ১২ বছর আজ। এক যুগ পেরিয়ে গেলেও এখনো কার্যকর হয়নি চূড়ান্ত রায়। উচ্চ আদালতের আপিল বিভাগে ঝুলে থাকা এ মামলার দ্রুত নিষ্পত্তি এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা।

সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান।

বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের আপিলের শুনানি নির্বাচনের পর
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের করা আপিলের শুনানি নির্বাচনের পর হবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তার নির্বাচনে অংশ নিতে এম এ কাইয়ুমের কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন: আপিল বিভাগ
চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপি প্রার্থী মোবাশ্বের: আপিল বিভাগ
কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে এ আদেশ দেয়া হয়।

নির্বাচন করতে পারবেন না কুমিল্লার বিএনপি প্রার্থী গফুর: আপিল বিভাগ
কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে এ রায় দিয়েছেন।

কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল মুন্সীর প্রার্থিতা বাতিল: আপিল বিভাগ
কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সীর লিভ টু আপিল খারিজ করেন।