সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি মঙ্গলবার

২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনকে নিয়োগের নির্দেশ আপিল বিভাগের
আইন ও আদালত
0

তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে অবৈধ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল (মঙ্গলবার, ৬ জুলাই) পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যে আপিল বেঞ্চে এ শুনানি হয়েছে।

আজ (সোমবার, ৬ জুলাই) শুনানি করেন নাগরিক সুজনের আইনজীবী ব্যারিস্টার শরীফ ভূইয়া।

এর আগে, পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেন। এতে হাইকোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল করা হয়। শুনানিতে বিএনপি, জামায়াত পক্ষভুক্ত হয়েছে।

গত বছরের ১৩ নভেম্বর পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। সেই আপিল তিনটি শুনানির জন্য আজ আদালতে উঠে। এর আগে আওয়ামী সরকারের আমলে ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়।

জেআর