দার-ই-নিজাত: আবু বকর কেন উপমহাদেশের নারীদের নতুন ক্রাশ?
পাকিস্তানি নাটক যারা দেখেন, তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের ফিডে নিশ্চয়ই চোখে পড়েছে ‘দার-ই-নিজাত’। বিশেষ করে নাটকটির অন্যতম প্রধান চরিত্র আবু বকরের নানা দৃশ্য এখন ঘুরছে ইনস্টাগ্রাম রিলস থেকে ফেসবুকের টাইমলাইন, সবখানে। আর যারা নিয়মিত নাটকটি দেখছেন, তাদের অনেকেই হয়তো মনে মনে এমন একজন জীবনসঙ্গী পাওয়ার স্বপ্ন দেখছেন। কেউবা আবু বকরের কোনো একটি রোমান্টিক দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছেন। কারণ, আবু বকর শুধু একজন ‘গ্রিন ফ্ল্যাগ’ পুরুষ নন, যেন ভালোবাসা আর যত্নের এক আস্ত ‘সবুজ বন’।