আবুধাবিতে ইউক্রেন আলোচনায় অংশ নিচ্ছে ইউরোপ: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলতি সপ্তাহে ইউক্রেন যুদ্ধ নিরসন নিয়ে অনুষ্ঠেয় আলোচনায় ইউরোপীয় দেশগুলো অংশ নেবে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো। রোববার এক রেডিও সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।