ফরাসি রেডিও স্টেশন আরটিএলকে দেয়া এক সাক্ষাৎকারে জঁ-নোয়েল বারো বলেন, ‘এ আলোচনায় ইউরোপের বলিষ্ঠ প্রতিনিধিত্ব থাকবে। এসব আলোচনায় অংশ নিতে ফ্রান্স অবশ্যই আবুধাবিতে উপস্থিত থাকবে।’
তবে এ বৈঠকে ফ্রান্সের পক্ষে কে অংশ নেবেন, তা এখনই নিশ্চিত করেননি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এ উপলক্ষে ফ্রান্সের প্রতিনিধিত্ব কে করবেন, তা এখনই আপনাদের বলতে পারছি না; তবে ফ্রান্স সেখানে নিশ্চিতভাবেই থাকবে।’
এর আগে গত সোমবার মার্কিন দূত স্টিভ উইটকফ জানান, ইউক্রেনে মস্কোর যুদ্ধের অবসান, যুদ্ধপরবর্তী নিরাপত্তা চুক্তি এবং উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদলকে একসঙ্গে বৈঠকে বসানোর উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। আগামী ১০ ও ১১ নভেম্বর এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





