
নওগাঁয় ফ্রুট ব্যাগিংয়ে দ্বিগুণ খরচ: কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় আম চাষিরা
আমের জেলা নওগাঁয় রপ্তানিযোগ্য এবং কীটনাশকমুক্ত আম উৎপাদন ও ভাল দাম পেতে ফ্রুট ব্যাগিং করছেন চাষিরা। তবে এবছর চাহিদামতো ফ্রুট ব্যাগ পাননি চাষিরা। যা পাওয়া গেছে তাও কিনতে হয়েছে দ্বিগুণ দামে। এতে আমের কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তা তাদের।

বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আম চাষিরা
উত্তরের জেলা নওগাঁর আম স্বাদে ও গুণে অনন্য। চলতি মৌসুমে এই জেলার আমের গাছে গাছে এখন মুকুলের সমারোহ। বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষীরা। তারা বলছেন, এবছর আম পরিবহনে চাঁদাবাজি রোধ করা গেলে কম দামে আম কিনতে পারবেন ভোক্তারা।

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টিতে আম চাষিদের স্বস্তি
চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন পর বৃষ্টি হয়েছে। এতে আম চাষিদের মনে স্বস্তি দেখা দিয়েছে। আজ (শুক্রবার, ২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। মুষলধারে না হলেও কৃষি বিভাগ বলছে আমের জন্য আশীর্বাদ এই বৃষ্টি।

আম্রপালিতে সয়লাব নওগাঁর আমের বাজার
নওগাঁর আমের বাজার এখন সুমিষ্ট আম্রপালিতে সয়লাব। বাণিজ্যিকভাবে আবাদ করা আম স্বাদে ও মানে অনন্য। প্রতিদিন সাপাহারের পরিষদের গেট থেকে পত্নীতলা সড়ক পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় বসে এই আমের হাট। আর বেচাকেনা হচ্ছে প্রায় কোটি টাকার আম। মৌসুম শেষে যা আড়াই হাজার কোটি টাকা ছাড়াবে বলে আশা। তবে এই হাটে বেচাকেনা ভালো হলেও ওজনে বেশি নেয়ার অভিযোগ বাগানিদের।