পাকিস্তানের কাছে হারের পর যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও খেলোয়াড়রা
পাকিস্তানের কাছে হারের পর হতাশা আর ক্ষোভে ফেটে পড়েন দর্শক-সমর্থকরা। তবে অতিরিক্ত চাপে খেলোয়াড়রা স্বাভাবিক নৈপুণ্য দেখাতে পারেননি বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিলুল হক। এদিকে কাউকে এককভাবে দায়ী না করে আগামীতে দল হিসেবে ভালো করার প্রত্যয় হামজা-শোমিতদের।