 and Yashar chief Gadi Eisenkot wave to supporters-320x167.webp)
কাটলো না অনিশ্চয়তা, ইসরাইলে ঝুলন্ত পার্লামেন্টের শঙ্কা
ইসরাইলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের ৮৫ শতাংশের বেশি ভোট গণনা শেষে ঝুলন্ত পার্লামেন্টের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট কিংবা বিরোধী দলগুলোর কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনে ন্যূনতম ৬১টি আসন প্রয়োজন হলেও কোনো পক্ষই সেই লক্ষ্য পূরণ করতে না পারায় দেশটিতে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইসরাইলে ভোটের সিংহভাগ গণনা শেষ; সরকার গঠন নিয়ে নেতানিয়াহু ও আইজেনকোটের অনিশ্চয়তা
ইসরাইলের সাধারণ নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট গণনা শেষে দেখা গেছে, ক্ষমতাসীন বেনইয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট কিংবা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের বিরোধী জোট কারও পক্ষেই সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব হচ্ছে না। ফলে দেশটির পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনে সরকার গঠন নিয়ে আবারও বড় ধরনের রাজনৈতিক অচলাবস্থার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।