আরাঘচি

লেবাননকে ‘প্রকৃত শত্রুর’ হাত থেকে বাঁচান, প্রেসিডেন্ট আউনকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের আলোচনায় ইরান লেবাননকে ‘দরকষাকষির হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে—লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের এমন অভিযোগের কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দীর্ঘস্থায়ী সামরিক সহযোগিতায় রাশিয়ার সমর্থন চায় ইরান
তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফুয়াদ ইজাদির মতে, ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতার সম্পর্ক অত্যন্ত সুদূরপ্রসারী। আজ (সোমবার, ২৭ এপ্রিল) সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি রাশিয়া সফরে পৌঁছেছেন। সেখানে প্রেসিডেন্ট পুতিনসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

আরাঘচি-জয়শঙ্করের ফোনালাপ, আলোচনায় যুদ্ধ ও আঞ্চলিক নিরাপত্তা
চলমান যুদ্ধ ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।