লেবাননকে ‘প্রকৃত শত্রুর’ হাত থেকে বাঁচান, প্রেসিডেন্ট আউনকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের আলোচনায় ইরান লেবাননকে ‘দরকষাকষির হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে—লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের এমন অভিযোগের কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরাঘচি বলেন, ‘মি. আউনের বক্তব্য শুনে যে কেউ ভাববে, ইরানই বুঝি লেবাননের এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করেছে, এক-চতুর্থাংশ লেবানিজকে বাস্তুচ্যুত করেছে এবং প্রতিদিন তার দেশে বোমা ফেলছে।’

পোস্টে তিনি আরও যোগ করেন, ‘মি. প্রেসিডেন্ট, প্রকৃত শত্রুর হাত থেকে লেবাননকে রক্ষা করুন।’

আরাঘচির এই বক্তব্যে কার্যত ইসরাইলের আগ্রাসনের দিকেই ইঙ্গিত করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

উল্লেখ্য, সম্প্রতি সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় লেবাননকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান।’

এএম