আরি-ক্যামেরা
সিনেমার ক্যামেরা প্রযুক্তি নিয়ে বিশ্ববাজারে এলো ‘অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স’

সিনেমার ক্যামেরা প্রযুক্তি নিয়ে বিশ্ববাজারে এলো ‘অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স’

বিশ্বখ্যাত সিনেমা ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ‘আরি’র সঙ্গে অংশীদারত্বে নির্মিত নিজেদের সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স’ বিশ্ববাজারে উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অনার। ২৪ নভেম্বর মালয়েশিয়ায় প্রি-অর্ডার চালুর মধ্য দিয়ে ফোনটির বৈশ্বিক যাত্রা শুরু হয়েছে, যা আগামী ৪ ডিসেম্বর থেকে সরাসরি বাজারে পাওয়া যাবে। শিগগিরই মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য বাজারেও ফোনটি উন্মুক্ত করা হবে।