দীর্ঘ বিরতি শেষে ফিরছে ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতা মিলে এক অভূতপূর্ব বিপ্লব ঘটিয়েছিল। যার মাধ্যমে বন্দিদশা থেকে মুক্ত হন জেনারেল জিয়াউর রহমান। আর অন্তিম সংকট মুহূর্তে জাতি ফিরে পায় নতুন নেতৃত্ব। তার ধারাবাহিকতায় দীর্ঘ বিরতির পর ৭ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বনানীতে আর্মি স্টেডিয়ামে চলছে শেষ প্রস্তুতি।