ইয়েমেনের আল-জাওফে কৌশলগত পাহাড়ি এলাকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি সরকারি বাহিনীর
ইয়েমেনের পূর্বাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-দাহিদা পাহাড়ি এলাকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। হুথিদের বিরুদ্ধে অভিযান জোরদারের মধ্যে গতকাল বুধবার এক বিবৃতিতে বাহিনী জানায়, সেখানে আরও অগ্রসর হয়েছেন সেনারা। একই সময়ে আল-দালেয়া, লাহিজ ও তায়েজ প্রদেশের বিভিন্ন এলাকায় লড়াই বেড়েছে।