আলী-বাহরিনি

অবমুক্ত করা অর্থ কেবল ইরানই নিয়ন্ত্রণ করবে: জাতিসংঘে নিযুক্ত দূত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আওতায় অবমুক্ত হতে যাওয়া নিজেদের অর্থ কীভাবে ব্যয় করা হবে, সে সিদ্ধান্ত কেবল ইরানই নেবে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ কূটনীতিক। মঙ্গলবার জেনেভায় নিযুক্ত ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আলী বাহরিনি ওয়াশিংটনের দাবি নাকচ করে বলেন, এই অর্থের ওপর অন্য কোনো দেশের নিয়ন্ত্রণ থাকবে না এবং এটি দিয়ে মার্কিন পণ্য কেনারও কোনো বাধ্যবাধকতা নেই।

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ড বৈঠক ঝুঁকির মুখে; জানালো ইরান
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণে গুরুতর ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছে তেহরান। জেনেভায় নিযুক্ত ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আলী বাহরিনি এই অভিযোগ করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।