ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ড বৈঠক ঝুঁকির মুখে; জানালো ইরান

ইরানের প্রতিনিধিদল
বিদেশে এখন
0

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণে গুরুতর ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছে তেহরান। জেনেভায় নিযুক্ত ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আলী বাহরিনি এই অভিযোগ করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার সুইজারল্যান্ডে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক শুরু হওয়ার পরপরই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লেবাননে হিজবুল্লাহর কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে লেখেন, ‘ইরানকে অবিলম্বে লেবাননে তাদের উচ্চ বেতনভোগী প্রক্সিগুলোর ঝামেলা সৃষ্টি করা বন্ধ করতে হবে।’ ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যদি তারা এটি না করে, তবে গত সপ্তাহের চেয়েও আরও কঠোরভাবে ইরানে হামলা চালানো হবে।

আলী বাহরিনি বলেন, ট্রাম্পের এই ধরনের হুমকি আলোচনার পরিবেশকে বাধাগ্রস্ত করছে। তিনি জানান, ওয়াশিংটন যদি গঠনমূলকভাবে আলোচনায় অংশ নিতে প্রস্তুত থাকে, তবেই ইরান আলোচনা চালিয়ে যাবে। বাহরিনি আরও উল্লেখ করেন যে, পরমাণু ইস্যুতে যাওয়ার আগে উভয় পক্ষ সমঝোতা স্মারকের সবকটি অনুচ্ছেদের বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে।

এএম