মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্তেজকে লড়ার আহ্বান ডেমোক্র্যাট সোশ্যালিস্টদের
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজকে ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়েছে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) নিউ ইয়র্ক সিটি শাখা। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির গতিপ্রকৃতি কোন দিকে যাবে, এই পদক্ষেপকে তার একটি প্রাথমিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।