
সাংবাদিক আলিফ হত্যা মামলায় আটক ৪, জবানবন্দিতে রহস্য উন্মোচন
নেত্রকোণায় সাবেক সেনা সদস্য ও ‘ডিটেকটিভ আর্টিকেল’ ফেসবুক পেজের পরিচালক লুৎফর জামান ফকির ওরফে আলিফ হত্যার ঘটনায় দুই আসামির ১৬৪ ধারার জবানবন্দিতে হত্যার রহস্য উন্মোচন হয়েছে। এ মামলায় গতকাল (রোববার, ১ নভেম্বর) পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা মোট চারজনকে গ্রেপ্তার করেছে।

রাসেল হত্যা মামলা: শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হোসিয়ারি শ্রমিক রাসেল (১৭) হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৩৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ (সোমবার, ২ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলার বাদী নিহতের বাবা পিন্টু রহমান এবং ঘটনার প্রত্যক্ষদর্শী দেওভোগ সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সাক্ষ্য দেন।

তাহসিফ সৌরি হত্যা মামলায় আসামি দীপের ৪ দিনের রিমান্ড
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি হত্যা মামলায় শাহরিয়ার রেজা দীপকে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে, তাহসিফের বাবার দাবি, তার ছেলেকে বাসার কাছে নামিয়ে দেয়ার কথা দীপ জানালেও, পিবিআইয়ের তদন্তে পাওয়া তথ্যের সঙ্গে গরমিল রয়েছে। অন্যদিকে, তাহসিফের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে সাবেক সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সদস্যরা।

মৌলভীবাজারে সৎ বোনকে হত্যার দায়ে ৪ জনের ফাঁসি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৬ সালে সংঘটিত সাবানা হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেয়া হয়েছে।

কারাগার থেকে আসামি হাজিরা ডিজিটাল হলে তা যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী
কারাগার থেকে আদালতে আসামি হাজিরের বিষয়টি ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জানান বিষয়টি নিয়ে কাজ করছে সরকার। এছাড়া সাইবার অ্যাক্ট আইনকে সময় উপযোগী করতে অংশীজনদের মতামত নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জে স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যার মামলায় হারেজ (৪৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদের ঘটনায় কোনো মামলা হলে প্রধান আসামি হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

ময়মনসিংহে আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা
ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার আসামিকে গ্রেপ্তারের পর তার স্বজনরা পুলিশকে পিটিয়ে আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল (মঙ্গলবার, ২০ অক্টোবর) রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নেত্রকোণায় সাংবাদিক হত্যা মামলা: ফের চার দিনের রিমান্ডে আসামি অপূর্ব
নেত্রকোণার দুর্গাপুরে সাবেক সেনা সদস্য ও রূপসী বাংলা আইপি টিভির সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আটক হওয়া অপূর্বকে ফের চার দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজসহ আটক ৪
ঢাকা থেকে রাজশাহীতে আসার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ডভ্যান থেকে চুরি যাওয়া ক্রিকেটারদের ৮টি লাগেজ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যা মামলার আসামি সাব্বির গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী সাহেব আলী হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সব্বিরকে (২৮) গ্রেপ্তার করেছে এসআরবি-১১-এর একটি বিশেষ আভিযানিক দল। গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে একাধিক মামলার আসামি নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় প্রতিপক্ষের গুলিতে বিদ্ধ হয়ে সাহেব আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, নিহত সাহেব আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, অস্ত্র এবং নারী নির্যাতনের একাধিক মামলা রয়েছে।