বৈরুতে সাবেক ইরাকি আইনপ্রণেতা আল-আলওয়ানিকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১
লেবাননের রাজধানী বৈরুতের একটি ফ্ল্যাট থেকে ইরাকের সাবেক আইনপ্রণেতা আহমেদ আল-আলওয়ানির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধারের পর ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে লেবাননের কর্তৃপক্ষ।