পাকিস্তানে ১৪টি প্রদেশ গঠনের পরিকল্পনা, আলোচনায় ইসলামাবাদও
পাকিস্তানে নতুন করে মোট ১৪টি প্রদেশ গঠনের একটি পরিকল্পনার কথা শোনা যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। এই পরিকল্পনার আওতায় পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখাওয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠনের কথা রয়েছে। এছাড়া রাজধানী ইসলামাবাদকে আলাদা প্রদেশের মর্যাদা দেয়া নিয়েও আলোচনা চলছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজকে জানিয়েছেন তিনি।