ই-সিম

অপেরার অ্যান্ড্রয়েড ব্রাউজারে মিলছে ই-সিম ও ৩ জিবি ডাটা
অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অপেরা ব্রাউজার অ্যাপে বিনামূল্যে ই-সিম ও ৩ গিগাবাইট ফাইভজি ডাটা ব্যবহারের সুবিধা যুক্ত হয়েছে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে মোবাইল ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা যাবে। এর মাধ্যমে অন্য কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টে সিল পড়া এবং বারবার রোমিং সুবিধার জন্য সিম কার্ড বদলের ঝামেলা অনেকটাই কমবে। এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

ই-সিম কী, যেসব ফোনে ব্যবহার করা যাবে
ই-সিম হলো ফোনে ইনস্টল করা এক ধরনের ভার্চুয়াল সিম, যার পূর্ণ নাম এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এটি ফিজিক্যাল সিম কার্ডের মতো নয়। একবার ই-সিম সক্রিয় করলে কল, মেসেজ ও ডেটা ব্যবহার করা যায়, তবে এটি ফোনে আলাদা করে রাখতে হয় না। ই-সিম টেলিকম অপারেটরের মাধ্যমে ওভার-দ্য-এয়ারভাবে চালু হয়।