ইউক্রেন
জাতিসংঘের সাধারণ বিতর্ক: বিশ্বনেতাদের আলোচনায় যুদ্ধ ও এআই

জাতিসংঘের সাধারণ বিতর্ক: বিশ্বনেতাদের আলোচনায় যুদ্ধ ও এআই

আগামীকাল (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বিশ্বনেতাদের অংশগ্রহণে জাতিসংঘের মূল বিতর্ক পর্ব। এতে মধ্যপ্রাচ্য সংঘাত নিরসন, ইউক্রেন যুদ্ধবিরতি ও এআই ঝুঁকি কমাতে আলোচনায় অংশ নেবেন বিশ্বনেতারা। এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তির মেয়াদ বাড়ানো এবং এআইয়ের ঝুঁকি নিরূপণে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাইডলাইনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। আর ফক্স নিউজের দাবি, চলমান সংঘাতের মধ্যেও নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

নির্বাচনের মধ্যেই রাশিয়ায় সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনের, হতাহত ২৩

নির্বাচনের মধ্যেই রাশিয়ায় সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনের, হতাহত ২৩

সাড়ে চার বছরের যুদ্ধে সবচেয়ে বড় আক্রমণের শিকার হয়েছে মস্কো। রাশিয়ায় রাতভর এক হাজারের বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। হামলায় রাজধানীতে নিহত কমপক্ষে তিনজন, আহত ২০। দেশটিতে চলমান সংসদীয় নির্বাচনকে ছাপিয়ে গেছে হামলায় ভয়াবহতার এ খবর। আভাস মিলছে, ভোটে এগিয়ে প্রেসিডেন্ট পুতিনের দল। যুদ্ধের মধ্যে প্রথম এ নির্বাচনে ভোট হয়েছে ক্রিমিয়া, মারিওপোলসহ দখলকৃত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। নতুন করে ইউক্রেনের আরও পাঁচটি অঞ্চল দখল করেছে রুশ সেনারা।

জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু, নিউ ইয়র্ক সফর এড়িয়ে ওয়াশিংটনে শি জিনপিং

জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু, নিউ ইয়র্ক সফর এড়িয়ে ওয়াশিংটনে শি জিনপিং

মধ্যপ্রাচ্য সংঘাত, ইউক্রেন যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন বিশ্বনেতারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক বিশ্বব্যবস্থা যখন চরম চাপের মধ্যে রয়েছে, তখন জাতিসংঘের এই সম্মেলনে যোগ দিতে বিশ্বজুড়ে প্রায় ১৩০ জন রাষ্ট্র ও সরকারপ্রধান নিউ ইয়র্কে একত্র হচ্ছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনে বিস্ফোরণে নিহত ৯, আহত অন্তত ১৮

ইউক্রেনে বিস্ফোরণে নিহত ৯, আহত অন্তত ১৮

যুদ্ধ বন্ধের মার্কিন প্রচেষ্টার মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো ইউক্রেনের রাজধানী কিয়েভ। রুশ হামলায় কিয়েভ ও কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দর নগরী ওডেসাসহ অন্যান্য স্থানে ৯ জন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন।

রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে ইউক্রেনকে আহ্বান ট্রাম্পের

রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে ইউক্রেনকে আহ্বান ট্রাম্পের

রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, কিয়েভের হামলায় বিশ্বে প্রকট হচ্ছে জ্বালানি সংকট। এদিকে ট্রাম্পের যুদ্ধ বন্ধের উদ্যোগের মধ্যেও ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত এলাকায় হামলা জোরদার করেছে মস্কো। নতুন করে দু’দেশের সীমান্তবর্তী একটি স্টেশনে যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে পুতিন বাহিনী। এদিকে সীমান্ত এলাকায় রুশ হামলার নিন্দা জানিয়ে দেশটির ওপর আরও কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপে ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছে পোল্যান্ড।

পোল্যান্ড সীমান্তে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

পোল্যান্ড সীমান্তে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ শীর্ষ ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তারা স্টেশনটি ছাড়ার পরপরই হয় এ হামলা।

ইউক্রেনে রাশিয়ার হামলায় কমপক্ষে নয়জন নিহত, আহত অর্ধশতাধিক

ইউক্রেনে রাশিয়ার হামলায় কমপক্ষে নয়জন নিহত, আহত অর্ধশতাধিক

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণ গেছে কমপক্ষে নয়জনের। আহত অর্ধশতাধিক। গতকাল (শনিবার, ১৩ সেপ্টেম্বর) রাজধানী কিয়েভ, ঝাপোরিঝিয়া, ওডেসা বন্দরসহ বিভিন্ন অঞ্চলে হয় এসব হামলা।

জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্র গ্রহণ, বিতর্কিত সীমান্ত নিয়ে আপত্তি তিন দেশের

জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্র গ্রহণ, বিতর্কিত সীমান্ত নিয়ে আপত্তি তিন দেশের

মহাদেশগুলোর প্রকৃত আয়তন সঠিকভাবে ফুটিয়ে তুলতে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত নতুন বিশ্ব মানচিত্র নিয়ে আপত্তি তুলেছে জাপান, ভারত ও ইউক্রেন। নতুন ‘ইকুয়াল আর্থ’ মানচিত্রের মূল উদ্দেশ্যকে সমর্থন করলেও বিতর্কিত সীমান্ত ও অঞ্চলের রঙের তারতম্য নিয়ে প্রশ্ন তুলেছে দেশগুলো। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনকে ৩৫ কোটি ডলারের বিমান প্রতিরক্ষা সহায়তা কানাডার

ইউক্রেনকে ৩৫ কোটি ডলারের বিমান প্রতিরক্ষা সহায়তা কানাডার

রুশ হামলা প্রতিরোধে এবার ইউক্রেনকে ৩৫ কোটি ডলারের বিমান প্রতিরক্ষা সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে কানাডা। পাশাপাশি শত বছরের অংশীদারত্বের ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে অটোয়া ও কিয়েভ। গতকাল (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) কানাডা সফররত ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। অন্যদিকে রাশিয়ার নির্বাচনের আগে যুদ্ধ বন্ধে কোনো ত্রিপক্ষীয় বৈঠক হবে না বলে জানিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৫

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৫

ইউক্রেইনের দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরের একটি ব্যস্ত শপিং মলে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬৭ জন।

গাড়ির লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে, আমরাই সবার আগে করতাম: প্রধানমন্ত্রী

গাড়ির লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে, আমরাই সবার আগে করতাম: প্রধানমন্ত্রী

লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান করা গেলে বিএনপি সবার আগে লংমার্চ করত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বক্তব্য দেয়ার সময় বিরোধীদলের উদ্দেশে তিনি এ মন্তব্য করেছেন।

ইউক্রেন যুদ্ধ: আকাশ প্রতিরক্ষা জোরদারে ইউরোপীয় ইউনিয়নের তহবিলে ছাড় কিয়েভকে

ইউক্রেন যুদ্ধ: আকাশ প্রতিরক্ষা জোরদারে ইউরোপীয় ইউনিয়নের তহবিলে ছাড় কিয়েভকে

ইউক্রেনকে দেয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঋণের অর্থ দিয়ে মার্কিন তৈরি পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও এর প্রয়োজনীয় সরঞ্জাম কেনার অনুমোদন দিয়েছেন ইইউর সদস্যদেশগুলো। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন গতকাল গতকাল (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। তুর্কিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।