কৃষ্ণসাগরে হামলায় বিশ্বজুড়ে খাদ্যসংকটের ঝুঁকি বাড়াচ্ছে রাশিয়া: ফ্রিডরিখ মের্ৎস
আসন্ন শীত মৌসুম সামনে রেখে ইউক্রেনকে অতিরিক্ত সহায়তা ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, কৃষ্ণসাগরে হামলার মাধ্যমে সংঘাত আরও বাড়িয়ে তুলছে রাশিয়া, যা বিশ্বজুড়ে নতুন করে খাদ্যসংকট ডেকে আনছে।