ইসরাইলে সরকার গঠনে বিপাকে নেতানিয়াহু; এগিয়ে বিরোধী নেতা আইজেনকোট
ইসরাইলে ক্ষমতাসীন জোটের শরিক দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে নতুন সরকার গঠনের জন্য সুপারিশ করতে অস্বীকৃতি জানিয়েছে। রাজনৈতিক মিত্র হওয়া সত্ত্বেও বৃহস্পতিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে সংসদীয় দলগুলোর দ্বিতীয় দিনের আলোচনায় দলটি এ সিদ্ধান্ত জানায়।