
ইউনিয়ন পরিষদ নির্বাচন: কোন ধাপের ভোট কবে? সময়সূচি জানালো ইসি
আসন্ন ইউনিয়ন পরিষদ (Union Parishad Election) নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন (Election Commission of Bangladesh)। ইসি (EC) ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি এবং পঞ্চম ও শেষ ধাপের ভোট গ্রহণ করা হবে ২৭ মে (UP Election Schedule 2027)।

৫ ধাপে হবে ইউপি নির্বাচন, ২১ জানুয়ারি শুরু
আগামী ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ (সোমবার, ১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১৩তম কমিশন সভা শেষে তিনি এ কথা জানান।

ইউপি নির্বাচনের সময় নির্ধারণে বৈঠকে ইসি
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (সোমবার, ১২ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়।

ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা
আইন করে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিধান বাতিল করা হয়েছে। ফলে আগামীতে স্থানীয় সরকারের সকল পর্যায়ের নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে। সেই অনুযায়ী আসন্ন স্থানীয় নির্বাচনে ইউনিয়ন পরিষদদের (ইউপি) চেয়ারম্যান, সংরক্ষিত সাধারণ সদস্য ও সাধারণ সদস্য আসনের জন্য প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‘সরকারের সঙ্গে আলোচনা না করেই ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে ইসি’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে, এ ব্যাপারে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকার কিছু জানে না।’