৫ ধাপে হবে ইউপি নির্বাচন, ২১ জানুয়ারি শুরু

নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ
দেশে এখন
3

আগামী ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ (সোমবার, ১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১৩তম কমিশন সভা শেষে তিনি এ কথা জানান।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপ ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে ও পঞ্চম ধাপ ২৭ মে অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি তারিখই বৃহস্পতিবার পড়েছে। প্রতি নির্বাচনের ৬ সপ্তাহ আগে তফসিল ঘোষণা করবে জেলা প্রশাসক।’

আরও পড়ুন:

একনজরে: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২০২৭

পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি


ধাপ তারিখ ও দিন তফসিল ঘোষণার সময়
প্রথম ধাপ ২১ জানুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার) নির্বাচনের ৬ সপ্তাহ পূর্বে
দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার) নির্বাচনের ৬ সপ্তাহ পূর্বে
তৃতীয় ধাপ ২৯ এপ্রিল ২০২৭ (বৃহস্পতিবার) নির্বাচনের ৬ সপ্তাহ পূর্বে
চতুর্থ ধাপ ১৩ মে ২০২৭ (বৃহস্পতিবার) নির্বাচনের ৬ সপ্তাহ পূর্বে
পঞ্চম ধাপ ২৭ মে ২০২৭ (বৃহস্পতিবার) নির্বাচনের ৬ সপ্তাহ পূর্বে


* প্রতিটি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।


জেআর