ইতালির বাঁচা-মরার রাতে স্পেন-ইংল্যান্ড দ্বৈরথ
উয়েফা নেশনস লিগে জমে উঠেছে শেষ আটে জায়গা করে নেয়ার লড়াই। একদিকে ইতালি-বেলজিয়ামের বাঁচা-মরার ম্যাচ, অন্যদিকে স্পেন-ইংল্যান্ডের হাইভোল্টেজ দ্বৈরথ। মাঠের লড়াইয়ের পাশাপাশি স্পেন-ইংল্যান্ড ম্যাচের আগে উত্তাপ ছড়াচ্ছে বর্ণবাদ বিতর্কও। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচ ঘিরে প্রস্তুতি কেমন দুই শিবিরে?