যশোরে রঞ্জন হত্যা: ইনজেকশন পুশ করে নদীতে ফেলা হয় মরদেহ—সিআইডি
যশোরের কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল (৬০) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির দাবি, ইনজেকশন পুশ করে রঞ্জনকে হত্যার পর তার মরদেহ বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।