রাশিয়া-যুক্তরাষ্ট্র-চীন শীর্ষ সম্মেলন: নতুন করে বৈশ্বিক প্রভাব পুনর্বণ্টনের আশঙ্কায় জেলেনস্কি
রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ নেতাদের মধ্যকার সম্ভাব্য বৈঠক বিশ্বজুড়ে প্রভাব পুনর্বণ্টনের এক নতুন ক্ষেত্র তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইয়াল্টা সম্মেলনের মতো কোনো বন্দোবস্তের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়ে তিনি আন্তর্জাতিক মহলকে সতর্ক করেছেন। আশারক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।