ইরান-ইসরাইল-যুদ্ধ
ট্রাম্পের চীন সফর: ভঙ্গুর বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে সংশয়

ট্রাম্পের চীন সফর: ভঙ্গুর বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে সংশয়

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই বেইজিং সফরে যাচ্ছেন। গত এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটিই প্রথম চীন সফর। ১৩ থেকে ১৫ মে পর্যন্ত অনুষ্ঠেয় এই সফরে ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের মধ্যকার বৈরী সম্পর্ক ও ভঙ্গুর বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প?

ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হলেও দেশটির সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়নি। উল্টো হরমুজ প্রণালীতে শক্ত অবস্থান নিয়ে ইরান এখন পুরো বিশ্ব অর্থনীতিকে এই যুদ্ধের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, দুই সপ্তাহের রক্তক্ষয়ী বিমান যুদ্ধের পর দেখা যাচ্ছে, ইরান বিশ্ব বাজারে তেলের সরবরাহ বন্ধ করে দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর হামলা চালাচ্ছে। ফলে দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে গর্ব করা উপসাগরীয় দেশগুলো এখন চরম অস্থিরতার মুখে পড়েছে।

খামেনির মৃত্যু নিশ্চিত, উত্তরসূরি কে—ইরানের নতুন সর্বোচ্চ নেতার সম্ভাব্য পাঁচ নাম

খামেনির মৃত্যু নিশ্চিত, উত্তরসূরি কে—ইরানের নতুন সর্বোচ্চ নেতার সম্ভাব্য পাঁচ নাম

ইরানের সর্বোচ্চ নেতা (Supreme Leader of Iran) আয়াতুল্লাহ আলী খামেনির (Ayatollah Ali Khamenei) মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটির সরকার। আজ (রোববার, ১ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশন ও বার্তা সংস্থার ঘোষণায় জানানো হয়, দায়িত্ব পালনরত অবস্থায় তিনি নিহত (Killed in office) হয়েছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ট্রাম্পের হুমকির পরই তেহরানে বিস্ফোরণের শব্দ

ট্রাম্পের হুমকির পরই তেহরানে বিস্ফোরণের শব্দ

ইরানের রাজধানী তেহরান অবিলম্বে খালি করার ট্রাম্পের হুমকির পরই সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পঞ্চম দিনেও ইরান ও ইসরাইলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে।

ইসরাইলে আরও শক্তিশালী হামলার পরিকল্পনা ইরানের

ইসরাইলে আরও শক্তিশালী হামলার পরিকল্পনা ইরানের

এবার ইসরাইলে আগের চেয়েও শক্তিশালী হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইরান। অন্যদিকে ইসরাইলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পাঠানো বোমারু বিমান। এতে তেহরান ও তেল আবিবের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে লেবানন ও গাজায় আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরাইল। পাল্টা জবাবে ইসরাইলি বসতি ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ।