ইসলামোফোবিয়া
ক্যালিফোর্নিয়ায় মসজিদে হামলা রুখে দিয়ে শহিদ ৮ সন্তানের জনক আমিন আবদুল্লাহ

ক্যালিফোর্নিয়ায় মসজিদে হামলা রুখে দিয়ে শহিদ ৮ সন্তানের জনক আমিন আবদুল্লাহ

ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরের ‘ইসলামিক সেন্টার অব সান ডিয়েগো’ মসজিদে কাপুরুষোচিত হামলা ঠেকাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করা সেই বীর নিরাপত্তা প্রহরীর পরিচয় প্রকাশ পেয়েছে। নিহত ওই বীরের নাম আমিন আবদুল্লাহ। তিনি আট সন্তানের জনক এবং গত এক দশকেরও বেশি সময় ধরে ওই মসজিদে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিরাপত্তা রক্ষী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মার্কিন পুলিশ এ হামলাকে ‘ইসলামোফোবিয়া’ বা মুসলিমবিদ্বেষী ঘৃণামূলক অপরাধ (হেট ক্রাইম) হিসেবে বিবেচনা করে তদন্ত করছে।