
ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যরিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) বেলা ১১টায় সংসদ ভবনে এই প্রস্তুতিমূলক সভা শুরু হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় নয়, গণতান্ত্রিক চর্চা ফেরাতেই প্রার্থী: হামিদুর রহমান আযাদ
রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় মুখ্য নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চা ফিরিয়ে আনতেই ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

কে হচ্ছেন রাষ্ট্রপতি?
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তবে রাষ্ট্রপতি পদে দলের চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি।

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে
বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ (সোমবার, ৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আয়ের চেয়ে ব্যয় বেশি জামায়াতের
২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলটি আয়-ব্যয়ের হিসাব জমা দেয়।

স্থানীয় নির্বাচনে জয়লাভ করতে দলীয় লোক নিয়োগ দেয়া হয়েছে: গোলাম পরওয়ার
স্থানীয় নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতেই নির্বাচন কমিশনে দলীয় লোক নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (বুধবার, ২৯ জুলাই) দুপুরে নির্বাচন ভবনে ইসির সাথে বৈঠক শেষে কমিশনের অতিরিক্ত সচিব সামসুল আলমের নিয়োগের ফলে স্থানীয় নির্বাচন নিয়ে এ কথা জানান তিনি।

নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে। আজ (বুধবার, ২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

রাষ্ট্রপতি নির্বাচন করতে প্রস্তুত ইসি
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের প্রাথমিক আলোচনা হয়েছে। নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি; প্রার্থী বাছাইয়ে কৌশলী হওয়ার পরামর্শ
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে ইসির জরুরি বৈঠকে প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, অক্টোবরের ২৪ তারিখের মধ্য নির্বাচন সম্পন্নের কথা থাকলেও সরকার চাইলে এর আগেই প্রস্তুত থাকবে ইসি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তড়িঘড়ি নয়; ভবিষ্যতে সরকারের জন্য যাতে ট্র্যাজেডি না হয় এজন্য ভালো ইমেজধারী ব্যক্তিকে বাছাই করা জরুরি। প্রার্থী বাছাইয়ে বহির্বিশ্বের কোনো প্রকার চাপ থাকলে সরকারকে হতে হবে কৌশলী।

নতুন ভোটার হতে আবেদন ৩১ জুলাই পর্যন্ত
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ভোটার হতে আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে জানিয়েছে ইসি। আজ (বুধবার, ১৫ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

ভোটকক্ষে বাড়ালো ভোটারের সংখ্যা, ইসির গেজেট জারি
ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পরিবর্তন আসায় এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য একটি কক্ষ নির্ধারণ করা হয়েছে।

সরকারের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত হবে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত: ইসি
অক্টোবর মাস সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই সরকারের সঙ্গে আলোচনা শেষে স্থানীয় নির্বাচনের বিষয়ে সবকিছু চূড়ান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।