ভোটের মাঠে মানিকগঞ্জের নারীরা; নতুন বাংলাদেশের প্রত্যাশা

মানিকগঞ্জ
মানিকগঞ্জে ভোটের মাঠে নারীরা
এখন জনপদে
0

আসন্ন নির্বাচনে মানিকগঞ্জের নারী ভোটারদের ভাবনায় নতুন বাংলাদেশের প্রত্যাশা। জেলার তিন আসনে ভোটারের অর্ধেকের বেশিই নারী। ভোট ঘিরে জয়-পরাজয়ের নানা সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তাদের সমর্থন। সামাজিক নিরাপত্তা, নিশ্চয়তা ও বেকার সমস্যার সমাধান চান নারীরা।

মানিকগঞ্জেও বইছে নির্বাচনি আমেজ। জেলার তিন আসনে নারী ভোটারদের সংখ্যা বেশি হওয়ায় তাদের মধ্যে রয়েছে আলাদা ভাবনা। তাদের বিশ্বাস, আগামী নির্বাচনে নারী ভোটাররাই পাল্টে দিতে পারে জয়-পরাজয়ের হিসাব। এ অবস্থায় প্রার্থীদের কাছে প্রত্যাশাও আছে বেশ।

নারী ভোটাররা জানান, যারাই সরকার গঠন করুক না কেন, নারীদের জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আর ব্যাবসাবান্ধব নগরী চান তারা।

আরও পড়ুন:

নারী উদ্যোক্তারা বলছেন, পুঁজি, প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থাপনায় নানামুখী প্রতিবন্ধকতা রয়েছে। শিক্ষা-স্বাস্থ্যসহ বৈষম্যহীন সমাজ গঠন করে নারীকে ক্ষমতায়নে প্রার্থীদের কাছ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি চান নারী ভোটাররা।

নির্বাচন বিশ্লেষক ঊর্মিলা রায় বলেন, ‘ঘরে যেমন নারী কাজ করে, সুশৃঙ্খল রাখে। তেমন বাহিরেও কিন্তু নারীই সুশৃঙ্খল আনতে পারে। তাহলে নারীকে সে সুযোগ দিতে হবে। আর এ সুযোগটা যে সরকার দেবে আমরা তাকেই ভোট দেব।’

মানিকগঞ্জে ভোটার ১৩ লাখ ২০ হাজার ৬৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৫৬ হাজার ৭৭৭ জন, নারী ভোটার ৬ লাখ ৬৩ হাজার ৯১৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন।

জেআর