
শপিং করলেই বাড়বে আয়ু!
সাধারণত কেনাকাটা বা শপিংকে (Shopping) আমরা কেবল খরচের খাত হিসেবেই দেখে থাকি। কিন্তু প্রবীণদের (Older People) ক্ষেত্রে এই শপিংই হতে পারে দীর্ঘায়ু হওয়ার এক জাদুকরী দাওয়াই। এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত কেনাকাটা করার অভ্যাস ৬৫ ঊর্ধ্ব ব্যক্তিদের অকাল মৃত্যুর ঝুঁকি কমিয়ে দীর্ঘ জীবন (Longer Life) নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখে (Shopping May Improve Health and Prolong Life)।

ঈদের রান্নার কেনাকাটা ও প্রস্তুতি: কম বাজেটে সেরা বাজার করবেন যেভাবে
পছন্দের খাবার ঈদ উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দেয়। ঈদের দিন মেহমানদারি আর পরিবারের সবার মুখে হাসি ফোটাতে রান্নার আয়োজন হওয়া চাই নিখুঁত। তাই সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা (Eid shopping) সম্পন্ন করতে এখন থেকেই গুছিয়ে নিতে পারেন আপনার প্রয়োজনীয় উপকরণের তালিকা।

শেষ সময়ে বাড়ছে ঈদ বাজারে ক্রেতাদের ভিড়
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মার্কেট ও শপিংমল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখরিত দোকানপাট। পোশাক, জুতা, প্রসাধনী থেকে শুরু করে নানা ধরনের পণ্যের বিকিকিনিতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা।

ঈদের কেনাকাটায় ২ লাখ কোটি টাকার লেনদেন
এবারের ঈদে ব্যবসায়ীদের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। যা দেশের অর্থনীতিতে যুক্ত করেছে প্রায় ২ লাখ কোটি টাকা। তবে টাকার অঙ্কে লক্ষ্যমাত্রা পূরণ হলেও পরিমাণের ভিত্তিতে পূরণ হয়নি বলে দাবি দোকান মালিক সমিতির। সবকিছু মিলিয়ে অর্থনীতিতে যে গতিশীলতা এসেছে ব্যবসায়ীরা তার দীর্ঘমেয়াদী সুফল পাবেন বলে মত অর্থনীতিবিদদের।

ক্রেতার পছন্দের শীর্ষে দেশিয় ব্র্যান্ড ওয়ালটন
ঈদ ঘিরে জমজমাট গৃহস্থালির ইলেকট্রনিক্স পণ্যের বাজার। ক্রেতাদের পছন্দের শীর্ষে দেশিয় ব্র্যান্ড ওয়ালটন। প্রতিষ্ঠানটি বাজারে ছেড়েছে বিভিন্ন পণ্যের নতুন মডেল।

ঈদের বাজারে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা
ঈদের বাজারে সেমাই, চিনি, মসলা কেনার ধুম পড়েছে। বিক্রি হচ্ছে শসা, লেবু, কিসমিস, ঘি ও দুধ। ক্রেতারা বলছেন, কিছু পণ্যের দাম বেশ চড়া, তাই শেষ মুহূর্তে প্রয়োজন অনুযায়ী কিনছেন তারা।

দামি ব্র্যান্ডের পোশাক তৈরি করেও ফুটপাতের ক্রেতা তারা
ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার দৌঁড়ে পিছিয়ে নেই গার্মেন্টস শ্রমিকরা। স্বল্প আয়ের মধ্যেই প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে তারা ভিড় করছেন ফুটপাতের দোকানগুলোতে, কিনছেন স্বজনদের জন্য পছন্দের কাপড়।

ফসল উঠেনি ঘরে, পুরনো পোশাকেই ঈদ করবেন হাওরের কৃষক
বিস্তৃত হাওরজুড়ে সোনালী ফসল থাকলেও ঈদের আমেজ নেই নেত্রকোনার হাওরের কৃষকদের মাঝে। ঈদের আগে ফসল তুলতে না পারায় পুরনো পোশাকেই ঈদ কাটবে হাওর পাড়ের মানুষদের। এর প্রভাব পড়েছে বাজারেও।

ঈদ ঘিরে দক্ষিণ পূর্ব এশিয়ায় ফুলফেঁপে ওঠেছে প্রসাধনীর বাজার
ঈদ ঘিরে দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে এবার প্রসাধনী সামগ্রীর বিক্রি বেড়েছে ৪৭ শতাংশ। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ফুলফেঁপে ওঠেছে রূপচর্চার সামগ্রীর ব্যবসা। সেইসঙ্গে ভিড় বেড়েছে স্থানীয় খাবার, পানীয় ও পোশাকের দোকানে।

ঈদ কেনাকাটা শেষে নিজেকে সাজানোর প্রস্তুতি
আনন্দের ঈদ ঘিরে প্রয়োজনীয় কেনাকাটা শেষ। এখন ব্যস্ততা নিজেকে সাজিয়ে নেয়ার। ছোট্ট দোকান থেকে অভিজাত সেলুন-পার্লারে এখন ঈদ প্রস্তুতির ধুম। ফেসিয়াল, হেয়ারকাট, মেনিকিওর, পেডিকিওর সেবা দিতে ব্যস্ত পার্লার কর্মীরাও।

ঈদযাত্রায় কমেছে যানজটের ভোগান্তি, আছে ভাড়া নৈরাজ্য
প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদের ছুটিতে বাড়ি ছুটছে রাজধানীবাসী। শুধুমাত্র রাজধানীতে যেসব বাস চলাচল করতো সেগুলো এখন ঘরেফেরা মানুষ নিয়ে বরিশাল, শরীয়তপুর, মাদারীপুরসহ বিভিন্ন জেলায় যাচ্ছে। সড়কপথে বাড়ি ফিরতে গিয়ে গাজীপুর, ময়মনসিংহ সড়কে তেমন একটা যানজট পাননি ঘরমুখো মানুষ। তবে সকালে পদ্মাসেতু টোলপ্লাজা ও বঙ্গবন্ধু সেতু এলাকায় যানজটে পড়েন যাত্রারা। তবে বেলা বাড়তেই স্বাভাবিক হয় এই পরিস্থিতি।

ঈদে প্রসাধনী সামগ্রীর দোকানে ভিড়
ঈদে শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাকের পাশাপাশি প্রসাধনী সামগ্রীর দোকানেও ভিড় জমাচ্ছেন ক্রেতারা। কেউ কিনছেন পছন্দের চুড়ি, কানের দুল ও মেকআপ বক্স। আবার কেউ কিনছেন মেহেদিসহ রূপচর্চার নানান জিনিসপত্র। ক্রেতাদের বড় অংশ এখন ভিড় করছেন প্রসাধনী সামগ্রীর দোকানে।