ইউরোপজুড়ে একাধিক ফ্লাইটে বোমাতঙ্ক, বিঘ্নিত আকাশপথের নিরাপত্তা
ইউরোপজুড়ে যাত্রীবাহী উড়োজাহাজগুলোতে ধারাবাহিক বোমাতঙ্কের কারণে আকাশপথে চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন দেশের একাধিক ফ্লাইটে একের পর এক বোমার হুমকি আসায় উড়োজাহাজের গতিপথ পরিবর্তন, জরুরি অবতরণ এবং কড়া নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। তবে শেষ পর্যন্ত তল্লাশি চালিয়ে কোনো উড়োজাহাজেই বিস্ফোরক পাওয়া যায়নি। রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।