উইন্ডিজ-সিরিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, লিটনকে নিয়ে শঙ্কা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকলেও এখনো অনিশ্চিত লিটন দাস। শনিবার ফিটনেস টেস্টের পরই তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মেনে টিম ম্যানেজমেন্ট। এদিকে সৌম্য সরকার ও খালেদ আহমেদকে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলার সুযোগ করে দিতেই বাদ দেয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

ইনজুরির কারণে উইন্ডিজ সিরিজ না খেললেও এনসিএলে ঠিকই খেলছেন শান্ত
ইনজুরির কারণে খেলছেন না উইন্ডিজ সিরিজে, অথচ এনসিএলে ঠিকই টানা ম্যাচ খেলে যাচ্ছেন টাইগারদের তিন সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঘরোয়া নাকি জাতীয় দল, কোনটা গুরুত্বপূর্ণ? ক্রিকেট মহলে তৈরি হয়েছে এমন প্রশ্ন। তবে জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক মনে করেন, ঝুঁকি না নিতেই চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে শান্তকে।