উন্নয়ন-প্রকল্প
জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেশের ও মানুষের স্বার্থে সঠিকভাবে ব্যয়ের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। আজ (রোববার, ১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা-সংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উন্নয়ন প্রকল্পের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

উন্নয়ন প্রকল্পের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি সেগুলোর সর্বোচ্চ ব্যবহার ও কার্যকারিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ (সোমবার, ১০ নভেম্বর) মোট ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলোর অর্থের সংস্থান হবে সরকারের নিজস্ব তহবিল থেকে।

কুমিল্লার সড়ক খানাখন্দে ভরা; আশ্বাসে আটকে সংস্কার কাজ

কুমিল্লার সড়ক খানাখন্দে ভরা; আশ্বাসে আটকে সংস্কার কাজ

কুমিল্লার প্রবেশ পথগুলো খানাখন্দে ভরা থাকায় নাজেহাল সাধারণ মানুষও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি সংস্কার করা সড়কগুলোতে কমদামি কাঁচামাল ব্যবহার করা হয়েছিল, যার কারণে সড়কের স্থায়িত্ব কমে গেছে। তবে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ও সিটি কর্পোরেশন দ্রুত পুনঃসংস্কারের আশ্বাস দিয়েছেন।

ধুলো আর কাদাজলে নাকাল চুয়াডাঙ্গার পৌরবাসী

ধুলো আর কাদাজলে নাকাল চুয়াডাঙ্গার পৌরবাসী

শুষ্ক মৌসুমে ধুলোবালি, বর্ষায় সড়কে কাদাজল। এ ভোগান্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করছেন চুয়াডাঙ্গা পৌরবাসী। দু-তিনটি রাস্তা বাদ দিলে শহরের সব রাস্তাই বেহাল। সামান্য বৃষ্টিতেই ডুবে যায় পৌর এলাকার অধিকাংশ রাস্তা। যদিও পৌর কর্তৃপক্ষ বলছে, জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ।

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের ২৫ কিলোমিটার অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মূলত চলমান দুই উন্নয়ন প্রকল্প কাজে ধীরগতি ও দীর্ঘদিন সংস্কার না করায় সৃষ্ট খানাখন্দের কারণে প্রতিনিয়ত এ যানজটে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত মধ্যরাত থেকে জেলার আশুগঞ্জ গোলচত্বর থেকে বিজয়নগর উপজেলার রামপুর পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ।

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

উন্নয়ন প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে নদীর পানিপ্রবাহ যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, 'পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়।' আজ (বুধবার, ১৮ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘টেকনাফ থেকে তেতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডোর উন্নয়ন’ প্রকল্প নিয়ে আয়োজিত এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

জিজ্ঞাসাবাদের জন্য শেখ হাসিনাকে কাল তলব করেছে দুদক

জিজ্ঞাসাবাদের জন্য শেখ হাসিনাকে কাল তলব করেছে দুদক

ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আগামীকাল (বৃহস্পতিবার, ৮ মে) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপ-পরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি ধানমন্ডির সুধাসদনের ঠিকানায় পাঠানো হয়েছে।

মুহুরি সেচ প্রকল্পের বাস্তবায়ন হলেও সুফল পাচ্ছেন না কৃষক

মুহুরি সেচ প্রকল্পের বাস্তবায়ন হলেও সুফল পাচ্ছেন না কৃষক

ফেনীতে ৫৬২ কোটি টাকা ব্যয়ে মুহুরি সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও সুফল পাচ্ছেন না কৃষক। প্রকল্পের আওতায় ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে জমিতে দেয়া হয় সেচের পানি। আর প্রি-পেইড মিটার ব্যবস্থায় মূল্য পরিশোধ করতে হয় কৃষকদের। তাদের অভিযোগ, আগের চেয়ে এই পদ্ধতিতে বেড়েছে খরচ। যদিও এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ।

দেশের অর্থনীতিতে গতি সঞ্চারে প্রবাসীদের নতুন উদ্যোগ বিলিয়ন ফর বাংলাদেশ

দেশের অর্থনীতিতে গতি সঞ্চারে প্রবাসীদের নতুন উদ্যোগ বিলিয়ন ফর বাংলাদেশ

বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও আবাসন খাতের জন্য ১ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করছেন প্রবাসী বাংলাদেশিরা। এই উদ্যোগকে নাম দেয়া হয়েছে ‘বিলিয়ন ফর বাংলাদেশ’। দেশের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা হবে এই অর্থ। প্রবাসীরা বলছেন, জুলাই অভ্যুত্থানকে প্রেরণা হিসেবে নিয়েই এমন উদ্যোগ।

অ্যাভিয়েশন হাব বানানোর নামে শুভঙ্করের ফাঁকি

অ্যাভিয়েশন হাব বানানোর নামে শুভঙ্করের ফাঁকি

১৫ বছর ধরে লুটপাট-অপ্রয়োজনীয় প্রকল্প

গত ১৫ বছরে কোনো প্রকল্পের মেয়াদ বেড়েছে ৬ দফা, কোনোটির আবার খরচ বেড়েছে ২ থেকে ৭ গুণ পর্যন্ত। ২২ শতাংশ কাজ এগোনোর পরে নকশায় ভুল দেখিয়ে বন্ধ করা হয়েছে কোনো প্রকল্পের কাজ। এসব ঘটেছে অ্যাভিয়েশন হাব বানানোর নামে দেশের ৮টি বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে। আর দেশের এয়ারলাইন্সগুলোর আকাশপথের বাজারের দখল হ্রাস পেয়ে নেমেছে ২০ শতাংশের নিচে। এসেছে ১০টিরও বেশি বিদেশি এয়ারলাইন্স। খাত সংশ্লিষ্টরা বলছেন, অপ্রয়োজনীয় প্রকল্প নিয়ে লুটপাট করাই ছিল গেল ১৫ বছরে সরকার ঘনিষ্ঠদের মূল লক্ষ্য। অ্যাভিয়েশন হাব তো দূরের কথা, বরং উল্টোপথে হেঁটেছে দেশের আকাশ ব্যবসা।