উপজেলা-নির্বাহী-কর্মকর্তা
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অক্ষত রয়েছেন।

​পরশুরামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বন্যার আগাম প্রস্তুতি সভা, শিক্ষাসামগ্রী বিতরণ

​পরশুরামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বন্যার আগাম প্রস্তুতি সভা, শিক্ষাসামগ্রী বিতরণ

ফেনীর পরশুরামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্যার আগাম প্রস্তুতিমূলক সচেতনতা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (বুধবার, ১৫ জুলাই) উপজেলার পরশুরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি ফেনী ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

বজ্রপাতে নিখোঁজের ২ দিন পর ট্রলারের মাঝির মরদেহ উদ্ধার

বজ্রপাতে নিখোঁজের ২ দিন পর ট্রলারের মাঝির মরদেহ উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হওয়ার দুই দিন পর ট্রলারের মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ।

খেলাধুলার প্রসারে প্রতিটি ইউনিয়নে অন্তত ৮ বিঘা জমি বরাদ্দের সিদ্ধান্ত সরকারের

খেলাধুলার প্রসারে প্রতিটি ইউনিয়নে অন্তত ৮ বিঘা জমি বরাদ্দের সিদ্ধান্ত সরকারের

দেশের শিশু-কিশোর ও তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ এবং কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি ইউনিয়নে ন্যূনতম আট বিঘা জমি চিহ্নিত করে খেলার মাঠ সংস্কার, উন্নয়ন বা প্রতিষ্ঠার বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।

বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত বান্দরবান-কক্সবাজার, বাড়ছে মৃতের সংখ্যা

বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত বান্দরবান-কক্সবাজার, বাড়ছে মৃতের সংখ্যা

বান্দরবানের লামা ও কক্সবাজারের চকোরিয়ায় পাহাড়ধসে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যা কবলিত কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন ৩০ জনের বেশি। এদিকে প্রবল বৃষ্টিতে বান্দরবান, কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামে বন্যায় পানিবন্দি লাখ লাখ বাসিন্দা। যোগাযোগ সমস্যায় অনেক জায়গায় ত্রাণ বিতরণ করা যাচ্ছে না বলে দাবি করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক।

নরসিংদীতে এইচএসসি পরীক্ষায় পুরাতন প্রশ্ন, ২ শিক্ষক প্রত্যাহার

নরসিংদীতে এইচএসসি পরীক্ষায় পুরাতন প্রশ্ন, ২ শিক্ষক প্রত্যাহার

নরসিংদীতে এইচএসসি পরীক্ষায় প্রথম দিনে নরসিংদী সরকারি মহিলা কলেজের সাব-সেন্টারের একটি কক্ষে বেশকিছু শিক্ষার্থীকে নৈর্ব্যক্তিক পরীক্ষায় বিগত সন অর্থাৎ ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) বাংলা প্রথমপত্র পরীক্ষা গ্রহণকালে নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২০১ নম্বর রুমে এই ঘটনা ঘটে। এটি সরকারি মহিলা কলেজের সাব-সেন্টার।

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের ৮৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের ৮৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অবৈধ দখলমুক্ত করে বন বিভাগের প্রায় ৮৪ একর সরকারি সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ১ জুলাই) দুপুরে উপজেলার বাঁশগাড়া মৌজায় এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোণায় চুরির অপবাদে কিশোরের মাথা ন্যাড়া, গ্রাম পুলিশ সদস্য আটক

নেত্রকোণায় চুরির অপবাদে কিশোরের মাথা ন্যাড়া, গ্রাম পুলিশ সদস্য আটক

নেত্রকোণার কলমাকান্দায় চুরির অপবাদে জনসম্মুখে কিশোরের মাথা ন্যাড়া করার অভিযোগে রতন রবিদাস নামে এক গ্রাম পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ।

এখন টেলিভিশনে সংবাদ প্রকাশের পর জমজ শিশুদের পাশে প্রশাসন

এখন টেলিভিশনে সংবাদ প্রকাশের পর জমজ শিশুদের পাশে প্রশাসন

ঝিনাইদহের মহেশপুরে জমজ কন্যাসন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে তালাক ও সন্তান বিক্রির হুমকির ঘটনায় এখন টেলিভিশনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। মা রিনা খাতুন ও তাঁর দেড় মাস বয়সী দুই জমজ কন্যা শিশুর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন।

তাপপ্রবাহ থেকে উপকূলবাসীর সুরক্ষায় দেশের প্রথম মডেল ‘অভিযোজন দুর্গ’

তাপপ্রবাহ থেকে উপকূলবাসীর সুরক্ষায় দেশের প্রথম মডেল ‘অভিযোজন দুর্গ’

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়তে থাকা তীব্র তাপপ্রবাহের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় মানুষের জন্য দেশে প্রথমবারের মতো চালু হলো ‘অভিযোজন দুর্গ’ (সোলার চালিত শীততাপ নিয়ন্ত্রিত কক্ষের আশ্রয় কেন্দ্র)। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুলে স্থাপন করা হয়েছে এই বিশেষ আশ্রয়কেন্দ্র।

দৌলতদিয়ায় পদ্মায় পড়লো বাস: তদন্তে ৭ সদস্যের কমিটি

দৌলতদিয়ায় পদ্মায় পড়লো বাস: তদন্তে ৭ সদস্যের কমিটি

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ (শুক্রবার, ৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী; স্বাস্থ্য-শিক্ষা কার্যক্রম পরিদর্শন

রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী; স্বাস্থ্য-শিক্ষা কার্যক্রম পরিদর্শন

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরকালে তিনি তুরস্কের অর্থায়নে পরিচালিত হাসপাতাল, শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন।