উপবন-এক্সপ্রেস

সোয়া তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ইঞ্জিন বিকল হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল। সোয়া তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনের সহায়তায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নরসিংদী থামবে মহানগর প্রভাতী-গোধূলি-উপবন এক্সপ্রেস
এখন থেকে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথের মহানগর প্রভাতী, মহানগর গোধূলি এবং উপবন এক্সপ্রেস নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি করবে। এর আগে, ট্রেন তিনটির যাত্রাবিরতি নরসিংদী স্টেশনে ছিল না। এগুলোসহ এই স্টেশনে যাত্রাবিরতি করা আন্তঃনগর ট্রেনের সংখ্যা হলো ৮।