
সিআইএ ঘাঁটিতে ইরানের হামলায় রাশিয়ার হাত? তদন্তে যুক্তরাষ্ট্র
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর কয়েকটি ঘাঁটিতে ইরানি ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখছেন মার্কিন গোয়েন্দা বিশ্লেষকেরা। এই হামলার জন্য মস্কো লক্ষ্যবস্তু চিহ্নিতকরণের তথ্য বা অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি সরবরাহ করে সহায়তা করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন গোয়েন্দাসূত্রে অবগত চার ব্যক্তি এ কথা জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে আটকা শতাধিক জাহাজ, ট্যাংকার স্থবির অবস্থায়
হরমুজ প্রণালির দুই পাশে শতাধিক জাহাজ আটকা পড়েছে। শিপিং ডাটা অনুযায়ী, অন্তত ১৫০টি ট্যাংকার অপরিশোধিত তেল ও এলএনজি জাহাজ হরমুজ প্রণালির বাইরে উপসাগরের খোলা জলে নোঙর ফেলেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যমে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

একাধিক হুঁশিয়ারি দিয়ে শপথগ্রহণের আগেই আলোচনায় ট্রাম্প
মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন, গ্রিনল্যান্ড ও পানামা খাল দখলসহ ন্যাটো সদস্যদের চাঁদা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করা এবং ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িতদের ক্ষমার করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে শপথ গ্রহণের আগেই আরো একবার আলোচনায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।