১০ পয়েন্টে এআই ক্যামেরা: ট্রাফিক আইন ভাঙলেই মোবাইলে মামলার নোটিশ
আপনি সতর্ক তো? রাজধানীর ১০টি পয়েন্টে ট্রাফিক আইন ভাঙলেই মামলার বার্তা চলে যাবে আপনার ফোনে। রাজনৈতিক ব্যক্তি, আমলা অথবা প্রভাবশালী ব্যক্তির পরিচয় কিছুই তোয়াক্কা করবে না এআই ক্যামেরা। মামলার ভয়ে গাড়ি ও বাইকচালকরা শৃঙ্খলায় ফিরলেও বেপরোয়া ব্যাটারি রিকশা। কর্তৃপক্ষ বলছে, ধীরে ধীরে রাজধানীর সব সিগন্যাল পয়েন্টে বসানো হবে এই ক্যামেরা।