তাইওয়ানের সঙ্গে ‘পূর্ণ একীকরণ’ হবেই, বললেন শি জিনপিং
তাইওয়ানের সঙ্গে চীনের ‘পূর্ণ একীকরণ’ হবেই বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেয়া ভাষণে তিনি বলেন, ‘ইতিহাসের স্রোত রোধ করা যায় না।’ একই সঙ্গে তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ একীকরণের আহ্বান জানান তিনি।