একিউআই
দূষিত বাতাসে বাড়ছে শ্বাসকষ্ট; ঝুঁকিতে ভারত-পাকিস্তানের বাসিন্দারা

দূষিত বাতাসে বাড়ছে শ্বাসকষ্ট; ঝুঁকিতে ভারত-পাকিস্তানের বাসিন্দারা

ফসলের উচ্ছিষ্ট পোড়ানোর মৌসুম শুরু হতে না হতেই ধোঁয়া আর কুশায়ার বিষাক্ত চাদরে ঢাকা পড়েছে ভারত ও পাকিস্তানের বিভিন্ন প্রদেশ। নয়াদিল্লির ৩০টি মনিটরিং স্টেশনে বায়ুমান ‘গুরুতর’। দূষণের মাত্রা সবচেয়ে ভয়াবহ, রোহিনি ও আইআইটি দিল্লিতে, বায়ুমান সূচকে যা এরই মধ্যে ছাড়িয়েছে ৪৭০ একিউআই। এদিকে, পাকিস্তানের লাহোরেও বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে বায়ুদূষণ। বাড়ছে শ্বাসকষ্ট আর চোখের সংক্রমণ। এদিকে, ইন্দোনেশিয়ায় দাবানল পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও সক্রিয় আগুনের হটস্পট।