এনআইডি
ভোটকেন্দ্রে যাওয়ার আগে ৪টি তথ্য না জানলেই বিপদ!

ভোটকেন্দ্রে যাওয়ার আগে ৪টি তথ্য না জানলেই বিপদ!

আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) এবং ঐতিহাসিক গণভোট (Referendum)। এটি কেবল জনপ্রতিনিধি নির্বাচনের দিন নয়, বরং দেশের ভবিষ্যৎ সরকার ও সংবিধান নির্ধারণের দিন। তাই ভোটকেন্দ্রে যাওয়ার আগে তড়িঘড়ি না করে ৪টি অতি প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া জরুরি, নতুবা কেন্দ্রে গিয়ে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা বা ভোগান্তিতে পড়তে পারেন।

ভোটের দিন কেন্দ্রে যাওয়ার আগে যা সঙ্গে নেবেন, যা নেবেন না

ভোটের দিন কেন্দ্রে যাওয়ার আগে যা সঙ্গে নেবেন, যা নেবেন না

অপেক্ষার পালা শেষ। রাত পোহালেই শুরু হবে দেশের ভাগ্য নির্ধারণী জাতীয় নির্বাচন (National Election)। এই বিশেষ দিন নিয়ে আপামর জনসাধারণের মাঝে বইছে উৎসবের আমেজ। তবে নির্বাচনের দিন তাড়াহুড়ো করতে গিয়ে অনেকেই প্রয়োজনীয় জিনিস নিতে ভুলে যান, যা কেন্দ্রে গিয়ে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন (Peaceful Election) নিশ্চিত করতে ভোটারদের কিছু প্রস্তুতি ও সতর্কতা মেনে চলা জরুরি।

এনআইডি কার্ড ছাড়াই কি ভোট দেওয়া যাবে? যা বলছে নির্বাচন কমিশন

এনআইডি কার্ড ছাড়াই কি ভোট দেওয়া যাবে? যা বলছে নির্বাচন কমিশন

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন (General Election) ও গণভোট (Referendum) অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রচার-প্রচারণা শেষে এখন দেশজুড়ে বইছে ভোটের আমেজ। তবে ভোটারদের মধ্যে একটি কমন প্রশ্ন দেখা দিচ্ছে— ভোট দিতে যাওয়ার সময় জাতীয় পরিচয়পত্র (NID Card) বা স্মার্ট কার্ড সাথে থাকা কি বাধ্যতামূলক?

একটি দল এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে মা–বোনদের বিভ্রান্ত করছে: তারেক রহমান

একটি দল এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে মা–বোনদের বিভ্রান্ত করছে: তারেক রহমান

কোনো দলের নাম উল্লেখ না করে বিএনপির চেয়ারম‌্যান তারেক রহমান অভিযোগ করেন, একটি দলের লোকজন মা–বোনদের বায়বীয় প্রতিশ্রুতি দেখিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সতর্ক না থাকলে শত শহিদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার আবারও হুমকির মুখে পড়তে পারে।’

২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম ফের শুরু

২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম ফের শুরু

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটার তালিকা তৈরির জন্য বন্ধ রাখা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। আগামী ২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন করা যাবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

প্রচারণার আড়ালে ভোটারদের ব্যক্তিগত তথ্য ও এনআইডি সংগ্রহের বিষয় নজরে এসেছে ইসির

প্রচারণার আড়ালে ভোটারদের ব্যক্তিগত তথ্য ও এনআইডি সংগ্রহের বিষয় নজরে এসেছে ইসির

নির্বাচনি প্রচারণার আড়ালে ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের বিষয় নির্বাচন কমিশনের নজরে এসেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ধরনের কার্যক্রম অবৈধ ও শাস্তিযোগ্য বলে সতর্ক করেছেন কমিশন।

স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু; ঘরে বসেই এসএমএসে জানুন আপনার স্ট্যাটাস

স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু; ঘরে বসেই এসএমএসে জানুন আপনার স্ট্যাটাস

সারাদেশে আবারও শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র (NID) স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। বাংলাদেশ নির্বাচন কমিশনের (Election Commission) উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে এই কার্ড বিতরণ করা হচ্ছে। যারা দীর্ঘদিন আগে ভোটার হয়েও স্মার্ট কার্ড পাননি কিংবা যারা নতুন ভোটার (New Voter) হয়েছেন, তাদের সবাইকে এই বিশেষ কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।

এনআইডির কাজ সম্পন্ন করলেন তারেক রহমান

এনআইডির কাজ সম্পন্ন করলেন তারেক রহমান

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আঙুলের ছাপ ও চোখের আইরিশসহ এ সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে গিয়ে তিনি এনআইডির কার্যক্রম শেষ করেন।

‘আবেদনের ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান’

‘আবেদনের ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান’

ভোটার হওয়ার জন্য আবেদন করার পর সর্বনিম্ন ৭ থেকে সর্বোচ্চ চব্বিশ ঘণ্টার মধ্যে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁও নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটের নিচতলায় ছবি ও আঙ্গুলের ছাপ গ্রহণ কার্যক্রম পরিদর্শন করে তিনি একথা জানান।

স্মার্ট আইডি কার্ড: অনলাইনে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করবেন যেভাবে

স্মার্ট আইডি কার্ড: অনলাইনে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করবেন যেভাবে

স্মার্ট আইডি কার্ড (Smart ID Card) বা জাতীয় পরিচয়পত্র (National ID Card) বর্তমানে বাংলাদেশের নাগরিকদের জন্য একটি অপরিহার্য নথি। দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কাজকর্মে এর ব্যবহার অনস্বীকার্য। ২০০৮ সালে শুরু হওয়া এই প্রক্রিয়া ২০১৬ সালের ২ অক্টোবর থেকে ইলেক্ট্রনিক চিপযুক্ত স্মার্ট কার্ডে উন্নীত হয়েছে এবং ২০২০ সাল থেকে চালু হয়েছে এর অনলাইন সেবাও।

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড মাত্র ৫ মিনিটে, যা যা প্রয়োজন

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড মাত্র ৫ মিনিটে, যা যা প্রয়োজন

জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি (Voter ID) বর্তমানে কেবল পরিচয়ের প্রমাণ নয়, এটি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা মোবাইল সিম কেনার মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যাবশ্যকীয়। আপনি যদি নতুন ভোটার (New Voter) হিসেবে নিবন্ধনের (Registration) কাজ শেষ করে থাকেন কিন্তু এখনও কার্ড হাতে পাননি, তবে চিন্তার কিছু নেই!

নারায়ণগঞ্জে ময়লার স্তূপে মিললো গাজীপুরের এনআইডি কার্ড

নারায়ণগঞ্জে ময়লার স্তূপে মিললো গাজীপুরের এনআইডি কার্ড

নারায়ণগঞ্জের ময়লার স্তূপ থেকে গাজীপুরের এনআইডি কার্ড ভর্তি বস্তা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিরা কার্ড গুলো এখানে ফেলে গেছে। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেখান থেকে পাঁচ বস্তা প্লাস্টিক এনআইডি কার্ড ও বিপুল পরিমাণ পোলিং অফিসারের কার্ড ও সিল উদ্ধার করা হয়।