
থার্ড টার্মিনাল ঘিরে সম্ভাবনার পাশাপাশি চুক্তির শর্ত নিয়ে বিতর্ক বাড়ছে
আধুনিক সুযোগ-সুবিধা আর উন্নত যাত্রীসেবার প্রতিশ্রুতি নিয়ে নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। তিন বছরেরও বেশি সময় ধরে চালুর অপেক্ষায় থাকলেও সম্প্রতি নতুন করে এর পরিচালনা চুক্তি, শর্ত এবং দেশের বিমান চলাচল খাতে এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সব মিলিয়ে থার্ড টার্মিনাল কি সত্যিই দেশের এভিয়েশন খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে, নাকি চুক্তির শর্তই হয়ে উঠবে এ যেন এখন নতুন বিতর্ক।

দুর্ভাগ্য পিছু ছাড়ছে না বোয়িংয়ের
দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের। বছরের শুরুতে মাঝ আকাশে দরজা উড়ে যাওয়া, এরপর আরও কয়েকটি দুর্ঘটনা, সবশেষ উড়ন্ত অবস্থায় হঠাৎ করে বিমান নিচের দিকে নেমে যাওয়া, এসব ঘটনায় চরম ভাবমূর্তি সংকটে পড়েছে বোয়িং। একদিকে গুণতে হচ্ছে জরিমানা, অন্যদিকে শেয়ারবাজারে হারাচ্ছে অবস্থান। ২০২৪ সালকে বোয়িংয়ের জন্য সংকটের বছর হিসেবে দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।