ইউরোপজুড়ে বিমানে আবার বোমাতঙ্ক; একাধিক যাত্রীবাহী ফ্লাইট জরুরি অবতরণ
চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো বৃহস্পতিবার ইউরোপের বিভিন্ন বিমান সংস্থার যাত্রীবাহী ফ্লাইটে একের পর এক বোমার হুমকি দেয়া হয়েছে। এতে বেশ কিছু বিমান জরুরি অবতরণ করতে কিংবা সামরিক যুদ্ধবিমানের প্রহরায় অবতরণে বাধ্য হয়। তবে তল্লাশি চালিয়ে কোনো হুমকিতেই বোমার সত্যতা মেলেনি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।