
এশিয়ান গেমস ক্যাম্পের আগেই ব্যক্তিগত অনুশীলন করছেন ক্রিকেটাররা
এশিয়ান গেমস সামনে রেখে ১২ দিনের ক্যাম্পের পরিকল্পনা বাংলাদেশ জাতীয় দলের। সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হবে ক্যাম্প। তবে এরইমধ্যে ব্যক্তিগত উদ্যোগে শান্ত-মুস্তাফিজ-নাহিদ রানারা শুরু করেছেন অনুশীলন।

এশিয়ান গেমস পুরুষদের ক্রিকেটে সরাসরি কোয়ার্টার খেলবে বাংলাদেশ
জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট ইভেন্ট শুরু আগামী ২৪ সেপ্টেম্বর। যেখানে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি কোয়াটার ফাইনাল খেলবে বাংলাদেশ দল।

এশিয়ান গেমস ক্রিকেটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির
এশিয়ান গেমস ক্রিকেটের পুরুষ ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অধিনায়কত্ব করবেন লিটন দাস, সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে।

এশিয়ান গেমসে ১২ শ্যুটার, প্রস্তুতি প্রশ্নবিদ্ধ
মাত্র এক মাসের প্রস্তুতি, নানা সীমাবদ্ধতা আর পর্যাপ্ত সুযোগ-সুবিধার ঘাটতি নিয়েই ১২ শ্যুটার যাচ্ছেন ২০তম এশিয়ান গেমসে। টুর্নামেন্টে বাংলাদেশের পদকের অন্যতম সম্ভাবনাময় ইভেন্ট শ্যুটিং। অথচ মহাদেশিয় শ্রেষ্ঠত্বের এই আসরে নামার আগে প্রস্তুতির চিত্রটা যেন উল্টো গল্পই বলছে।

বেসবল মাঠে ক্রিকেট, তাঁবুতে ড্রেসিংরুম—এশিয়ান গেমসে চরম অব্যবস্থাপনা
২০২৬ এশিয়ান গেমস মাঠ গড়ানোর আগেই আয়োজক দেশ জাপানের চরম অব্যবস্থাপনায় টালমাটাল ক্রিকেট বিশ্ব। যে টুর্নামেন্টে মূল দল পাঠাবে ভারত,পাকিস্তান সেখানে ক্রিকেটারদের স্বাগত জানানোর প্রস্তুতিতে মিললো একরাশ হতাশা। বেসবল মাঠের পিচ, অস্থায়ী তাঁবুর ড্রেসিংরুম আর ছোট হোটেল রুমে সব মিলিয়ে গেমস শুরুর আগে এখন লঙ্কাকাণ্ড অবস্থা।

চোটে এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তৃষ্ণা
এশিয়া কাপ ও ২০তম এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেলেন বাংলাদেশ নারী দলের বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। উরুর চোটে শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ হয়েছে এই পেসারের।

কমনওয়েলথ গেমসে বাংলাদেশিদের ধারাবাহিক ব্যর্থতা, নেপথ্যে কী?
কমনওয়েলথ গেমস থেকে একের পর এক ব্যর্থতার বার্তাই দিচ্ছেন বাংলাদেশের প্রতিযোগীরা। অখ্যাত বেশকিছু দেশের অ্যাথলেটরা পদক তালিকায় জায়গা পেলেও, তাতে নেই বাংলাদেশের নাম। সাবেক খেলোয়াড় এবং সংগঠকরা বলছেন, শুধু পদকের জন্য আলাদা পরিকল্পনা দরকার।

এশিয়ান গেমস: ছেলেদের ক্রিকেটে সরাসরি নকআউট পর্বে বাংলাদেশ
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই চার দলের সঙ্গে মূল পর্বে যোগ দিতে প্রথম রাউন্ডে লড়বে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান।

এশিয়ান গেমসের নারী ফুটবলে বাংলাদেশের সামনে কঠিন প্রতিপক্ষ
অনুষ্ঠিত হলো এশিয়ান গেমসের নারী ফুটবল দলের ড্র। যেখানে বাংলাদেশ পেয়েছে কঠিন সব প্রতিপক্ষ। তিনবারের স্বর্ণজয়ী উত্তর কোরিয়াও রয়েছে বাংলাদেশের গ্রুপে।

প্রথমবার নারী এশিয়ান গেমস হকির মূল পর্বে বাংলাদেশ
নারী এশিয়ান গেমস হকির বাছাইপর্বে হংকং চায়নাকে ২-১ গোলে সেমিইনালে উঠেছে বাংলাদেশ। একইসঙ্গে প্রথমবারের মত এশিয়ান গেমসেও জায়গা করে নিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশ নারী হকি দলের ইতিহাস!
এশিয়ান গেমস বাছাইপর্ব
উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের নারী হকি দল। এশিয়ান গেমস বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আন্তর্জাতিক হকিতে এটিই বাংলাদেশের মেয়েদের প্রথম জয়।

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ
হংকং-কে টাইব্রেকারে হারিয়ে এশিয়ান গেমস হকিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান নির্ধারণী পর্বের ম্যাচে হংকং চায়নার বিপক্ষে ৪-৪ গোলে ড্র করে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পেয়ে এশিয়ান হকির বড় মঞ্চে পা রাখছে আমিরুলের দল।