এক দিনে ৮৫০ কোটি ডলার সম্পদ বেড়ে ফের এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি
ভারতের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম সোমবার প্রায় ১২ শতাংশ বেড়েছে। এর ফলে এক দিনেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানির সম্পদ বেড়েছে ৮৫০ কোটি (৮ দশমিক ৫ বিলিয়ন) ডলার। এই বড় বৃদ্ধির মধ্য দিয়ে বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ঝাং ইংমিনকে পেছনে ফেলে আবারও এশিয়ার শীর্ষ ধনী হয়েছেন তিনি।