
পশ্চিমাদের বিরুদ্ধে ঐক্য দেখাতে কিরগিজস্তান সম্মেলনে রাশিয়া-চীন-ইরানের নেতারা
পশ্চিমা প্রভাব মোকাবিলার লক্ষ্যে গঠিত আঞ্চলিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৫ বছর ফুর্তিতে আয়োজিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া, চীন, ইরান ও ভারতের শীর্ষ নেতারা। আগামী সোমবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এই সম্মেলন শুরু হতে যাচ্ছে। ফ্রান্স টুয়েন্টি ফোরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিরগিজস্তান ও মিসর সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিরগিজস্তান সফর করে বিশকেকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দেবেন। এরপর তিনি মিসর সফরে যাবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শির এই সফর চলবে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় বাধা দিচ্ছে ইউরোপ: দিমিত্রি পেসকভ
ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় ইউরোপ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। চীনের তিয়ানজিনে চলমান এসসিও সম্মেলনে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এবারের এসসিও সম্মেলনে যুদ্ধের বিষয়ে নিজেদের পক্ষে সমর্থন শক্তিশালী করার ওপর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশি গুরুত্ব দিচ্ছেন বলে মনে করছেন অনেকে। এরমধ্যেই যুক্তরাষ্ট্রের সমর্থনে ইউক্রেনে বহুজাতিক সেনা মোতায়েনে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরজুলা ফন ডার লাইয়েন।