
কাতারের দেয়া ৪০০ মিলিয়ন ডলারের বিমানে ট্রাম্পের প্রথম সফর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার তার নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে প্রথম সফর করেছেন। কাতারের উপহার দেয়া ৪০০ মিলিয়ন ডলার (প্রায় ৫ হাজার ২০০ কোটি টাকা) মূল্যের এই বোয়িং ৭৪৭-৮০০ জেটটি ট্রাম্পের নিজস্ব রুচি ও আভিজাত্যের ছোঁয়ায় ঢেলে সাজানো হয়েছে। বিমানটির বাইরের চিরচেনা হালকা নীল রঙের বদলে এখন ট্রাম্পের পছন্দসই গাঢ় নেভি ব্লু এবং লাল ও সোনালি রঙের স্ট্রাইপ দেয়া হয়েছে। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাতারি রাজপরিবারের ‘উড়ন্ত প্রাসাদ’ উপহার নিচ্ছেন ট্রাম্প
মার্কিন রাষ্ট্রপ্রধানের আকাশযাত্রায় এয়ার ফোর্স ওয়ান হিসেবে এবার উড়বে ৪০ কোটি ডলারের বোয়িং। ব্যক্তিগত বিমানের তালিকায় সবচেয়ে বিলাসবহুল এই জেটের মালিক কাতারের রাজপরিবার। চোখ ধাঁধানো ইন্টেরিওরের জন্য বিমানটিকে 'উড়ন্ত প্রাসাদ' বললেও ভুল হবে না। ৪০ কোটি ডলারের বোয়িং জাম্বো জেটটি উপহার হিসেবে গ্রহণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।